মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরো:
রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ-এর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন রাজশাহী মহানগরীর মতিহার থানার খোঁজাপুর (মোহাব্বতের ঘাট) এলাকার মৃত খোসমাহমুদের ছেলে মো. জাব্বার (৪৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ মে সোমবার দুপুর আনুমানিক পৌনে ৩টার দিকে মতিহার থানার খোঁজাপুর (জাহাজঘাট) এলাকায় ডিবি পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে জাব্বারকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত জাব্বারের বিরুদ্ধে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ-এর বিভিন্ন থানায় মোট আটটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM