মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরোঃ
রাজশাহীর চারঘাট উপজেলায় অভিযান চালিয়ে ২২৯ পিস ইয়াবাসহ বাশার আলী (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫, রাজশাহী।
র্যাব জানায়, শুক্রবার (৯ মে) রাত ৯টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর সদর কোম্পানির একটি আভিযানিক দল চারঘাট থানার তাতারপুর ফৌজদারপাড়া এলাকার আক্কাসের মোড় সংলগ্ন বানেশ্বর-শলুয়া সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় মো. বাশার আলীকে আটক করা হয়।
আটককৃত বাশার আলী তাতারপুর ফৌজদারপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। অভিযানে তার কাছ থেকে ২২৯ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ২ হাজার ৪০০ টাকা, একটি মোবাইল ফোন ও একটি সিমকার্ড জব্দ করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন উপায়ে ইয়াবা সংগ্রহ করে চারঘাটসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছেন।
এ ঘটনায় চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM