মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া, শাহমখদুম ও পবা থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে মোট ২৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— রাজশাহীর বাগমারা উপজেলার বাহিগাছা (পূর্বপাড়া) এলাকার মো. কামরুল হাসান পিয়াস (২৫), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চতুরপুর (নতুনপাড়া) এলাকার মৃত আখতারুল ইসলামের ছেলে মো. আসাদুজ্জামান (২৪) এবং পবা থানার বাগসারা (নওদাপাড়া) এলাকার মো. সিফাত (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে রাজপাড়া থানার বাকির মোড় এলাকা থেকে পিয়াসকে আটক করা হয়। একইদিন রাত সাড়ে ৮টার দিকে পবা থানার নতুনপাড়া (গাঙ্গপাড়া) এলাকা থেকে আসাদুজ্জামান এবং রাত সোয়া ৯টার দিকে পবা থানার তেঘর এলাকা থেকে সিফাতকে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে মোট ২৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM