জয়নাল আবেদীন জয় জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন।
০৭ মে বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন।
সভাপতির বক্তব্যে তিনি পাঁচবিবি উপজেলাকে আর্দশ উপজেলা হিসাবে গড়ে তোলার জন্য উপস্থিত গন্যমান্য ব্যক্তি, সুধীজন ও সাংবাদিকদের মতামত গ্রহণ করেন। পরে তিনি সকলের সহযোগিতায় পাঁচবিবি উপজেলাকে আর্দশ উপজেলা বির্নিমানে কাজ করবেন। উপজেলায় মাদক, চুরি রোধে পুলিশের নিয়মিত টহল জোড়দার করার কথা বলেন।
পরিচিতি ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমীর সুজাউল করিম, সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার, পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু হাসনাত মন্ডল হেলাল, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আজাদ আলী, পৌর প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আহসান হাবিব, বণিক সমিতির সভাপতি মোঃ তাইজুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক আবু তাহের ও রেজাউল করিম।
এছাড়াও বিভিন্ন পেশাজীবি সংগঠন, ইমাম, গন্যমান্য ব্যক্তি, সুধীজন, উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM