স্টাফ রিপোর্টারঃ
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা বিএনপি নেতা এস এম মিজানুর রহমান বেলাল সংবাদ সম্মেলন করেছেন। গত ৩ মে রোববার বিকেলে বালিয়াকান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন তাঁর নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্যে তিনি অভিযোগ করেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বহরপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা দেওয়ার পর থেকেই একটি মহল তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে।
তিনি জানান, গত ১৪ এপ্রিল খাদ্যবান্ধব (ওএমএস) কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে চাল বিতরণের সময় নারী-পুরুষের জন্য পৃথক লাইনের ব্যবস্থা করা হয়েছিল। এ সময় ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কিতে বাঘুটিয়া গ্রামের মৃত শান্তি রাম সরকারের স্ত্রী নমিতা রানী সরকার পড়ে গিয়ে আহত হন। তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে দ্রুত তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
বেলাল দাবি করেন, ওই সময় নমিতা রানী সরকারের কিছু টাকা হারিয়ে যায় বলে তিনি জানান। মানবিক দৃষ্টিকোণ থেকে তিনি তাকে ৩০ কেজি চাল বিনামূল্যে দিয়ে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন।
তিনি আরও অভিযোগ করেন, একটি কুচক্রী মহল নমিতা রানী সরকার ও তার ছেলে সুমনকে ভয়ভীতি দেখিয়ে তার বিরুদ্ধে মিথ্যা বক্তব্য দিতে বাধ্য করেছে এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে তার মানহানি করার অপচেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে স্থানীয় দোকানদাররাও ঘটনার সাক্ষী বলে তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে তিনি এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM