মুজাহিদ শেখ,শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:
দীর্ঘ প্রবাস জীবনের সমাপ্তি ঘটিয়ে মালয়েশিয়া থেকে বাড়ি ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই মাগুরা শ্রীপুর উপজেলার চৌগাছি পূর্ব পাড়া গ্রামের মোঃ কাদের বিশ্বাসে বড় ছেলে মালয়েশিয়া প্রবাসী আনু বিশ্বাস মৃত্যুবরণ করেছেন।
পরিবার সূত্রে জানা গেছে,দুই সন্তানের জনক আনোয়ার ( আনু) বিশ্বাস দীর্ঘ প্রায় ১৫ বছর প্রবাস জীবন পার করছেন। প্রবাসে থাকাকালীন সময়ে তার শরীরে নানাবিধ রোগের দেখা দেয়। সেখানে তিনি চিকিৎসা গ্রহণ করেন। তারপরও তার শরীরের কোন প্রকার উন্নতি না হলে ডাক্তার ও পরিবারের পরামর্শে বাড়িতে আসার সিদ্ধান্ত নেন। এরই এক পর্যায়ে গতকাল ৩০শে এপ্রিল তিনি মালয়েশিয়া থেকে রওনা দিয়ে রাতে বাড়িতে ফেরেন। বাড়িতে ফিরে সকালে পরিবারের সাথে সময় কাটাতে গিয়ে সকাল পৌনে সাতটার অসুস্থ হয়ে পড়লে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনু বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।
পরবর্তীতে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ তদন্ত মোঃ আতাউর রহমান জানান, এ ঘটনায় আনু বিশ্বাসের পরিবারের পক্ষ থেকে কোন প্রকার অভিযোগ আসেনি। আপনাদের মাধ্যমে যতটুকু জানতে পারলাম এটা স্বাভাবিক মৃত্যু বলেই মনে হচ্ছে।
প্রবাসী আনু বিশ্বাসের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM