মোঃ মোবারক হোসেন নাদিম নরসিংদী জেলা প্রতিনিধিঃ
"সুস্থ শ্রমিক, কর্মঠ হাত; আসবে এবার নব প্রভাত" এবং "মনোসামাজিক স্বাস্থ্য নিশ্চিত করি, শোভন কর্মপরিবেশ গড়ি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক মহোদয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব আবু তাহের মোঃ সামসুজ্জামান।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং শ্রমিকদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উন্নতির ওপর গুরুত্বারোপ করেন। মে দিবসের ঐতিহাসিক চেতনাকে ধারণ করে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে শ্রমিক ও মালিকের সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানান তারা।
পরবর্তীত নরসিংদী জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM