মোঃ মাসউদ রহমান রুয়েট প্রতিনিধি , রাজশাহীঃ
নবায়নযোগ্য জ্বালানি নিয়ে গবেষণা এবং তা ব্যবহারের গুরুত্ব তুলে ধরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেছেন, ‘আমরা যদি প্রযুক্তিগত উন্নয়নের দিকে ধাবিত হতে চাই, তাহলে আমাদকে বিদ্যুত ও জ্বালানি নিয়ে গবেষণা করতে হবে। গবেষণার মাধ্যমে এর বিকল্প উৎসদেক খুঁজে বের করতে হবে এবং জাতীয় উন্নয়নের জন্য তা ব্যবহারের মাধ্যমে বিদ্যুত ও জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’
এসময় তিনি বলেন, ‘এনার্জি (বিদ্যুত ও জ্বালানি) আমাদের প্রধান চালিকা শক্তি। একটি দেশের বাস্তব উন্নয়ন চিহ্নিত করার জন্য বেশ কিছু সূচক থাকে। তার মধ্যে পার ক্যাপিটাল কনজামশন অফ ইলেকট্রিসিটি (মাথাপিছু বিদ্যুতের ব্যবহার) অন্যতম। যেসব দেশ প্রযুক্তি সহ শিক্ষা ও গবেষণায় উন্নত, সেসব দেশের পার ক্যাপিটাল কনজামশন অফ ইলেকট্রিসিটি তুলনামূলক বেশি।’
বুধবার (২৯ এপ্রিল) ‘পিএসআরইএফ ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ : ডিজাইনিং এ গ্রিন ট্রাঞ্জিশন’ শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন। রুয়েটের সেমিনার রুমে যৌথ ভাবে দিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি), ইন্সটিটিউট অব এনার্জি এ্যন্ড ইনভারোনমেন্টাল স্টাডিজ (আইইইএস) ও রুয়েট। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইইএস’এর পরিচালক ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. নুরুল ইসলাম।
প্রতিযোগিতায় বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ৮ টি টিম নবায়নযোগ্য জ্বালানির (গ্রিন এনার্জি) ব্যবহার সংক্রান্ত তাদের উদ্ভাবনী প্রজেক্ট উপস্থাপন করেন। প্রতিযোগিতায় এভার ফ্রেশ টিম চ্যাম্পিয়নের পুরস্কার অর্জন করেন। এছাড়া অপচয়-জিরো ফাস্ট রানারআপ এবং গ্রিনারি গ্রিড সেকেন্ডে রানারআপের পুরাস্কার অর্জন করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার ও সিপিডির রিসার্চ এ্যসোসিয়েট মো. মেহেদি হাসান শামিম সহ রুয়েটের শিক্ষক, শিক্ষার্থী এবং আয়োজকদের প্রতিনিধিবৃন্দ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM