স্টাফ রিপোর্টার রাজবাড়ী কৃষ্ণ কুমার সরকারঃ
রাজবাড়ী পৌর সভার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় উদ্বেগজনক হারে বেড়ে চলেছে পথশিশুদের নেশাজনিত অপরাধ। বিশেষ করে ড্রেন্ডি ও বাবা নামক নেশায় আসক্ত এক শ্রেণির পথশিশুর বেপরোয়া চলাফেরা ও অপরাধমূলক কর্মকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
রাজবাড়ী সদর থানাধীন পৌর সভার বিভিন্ন ওয়ার্ডের দুই নং রেল গেইট, সংলগ্ন রেললাইন সড়কের হরিজন মন্দির এলাকা, ও গোদার বাজার বেড়িবাঁধ কিছু পকেট গেইটসহ বিভিন্ন স্থানে প্রতিদিনই এসব পথশিশুর আনাগোনা চোখে পড়ার মতো। দিনের আলোতেও তারা প্রকাশ্যে নেশা সেবন করছে বলে অভিযোগ স্থানীয়দের।
অন্যদিকে শহরের এসব স্থানে নেশাগ্রস্ত পথশিশুদের জটলা এবং সন্দেহজনক চলাফেরা জননিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠেছে। স্থানীয়দের অভিযোগ, এসব নেশায় আসক্ত কিশোর ও পথশিশুরা প্রায়ই চুরি, মোবাইল ছিনতাই, এমনকি চলন্ত যানবাহন থেকে মালামাল হাতিয়ে নেওয়ার মতো ঝুঁকিপূর্ণ অপরাধে জড়িয়ে পড়ছে।
ফলে পথচারী, ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের মধ্যে বাড়ছে নিরাপত্তাহীনতা। শুধু শহর বা নদীর পাড়ে নয় থানা এলাকাতেই নয়, গ্রামের বিভিন্ন এলাকাজুড়েও এদের উপস্থিতি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও সংশ্লিষ্ট প্রশাসনের দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ না থাকায় পরিস্থিতি দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সচেতন মহলের মতে, শুধু আইনগত ব্যবস্থা নয়, একযোগে সামাজিক উদ্যোগ, পুনর্বাসন, শিক্ষা এবং মানসিক সহায়তা নিশ্চিত করা জরুরি। অন্যথায় আজকের এই পথশিশুরাই ভবিষ্যতে বড় ধরনের অপরাধচক্রের অংশ হয়ে উঠতে পারে, যা পুরো শহরের জনজীবনের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM