স্টাফ রিপোর্টার: রিমন হোসেন:
ভোলা জেলা চরফ্যাশনে ভোলা জেলা চরফ্যাশনে জমি নিয়ে বিরোধ চলছে। ভুক্তভোগীদের দাবি ওয়ারিস সুত্রে পাওয়া ১৯৭২ সালে ক্রয়কৃত দলিল সহ যাবতীয় রেকর্ড থাকা সত্ত্বেও স্থানীয় সাবেক মেম্বার এবং তার দলবল নিয়ে ভুক্তভোগীদের জমি দখলে নেওয়ার পায়তারা করছে। এমনকি জোড়পূর্বক ভাবে আদালতের স্থদাদেশ উপেক্ষা করে তাদের দখলকৃত জমির গাছ কেটে নিয়ে সেখানে ঘর উঠানোর চেষ্টা চালাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায় আবু হাওলাদার, জয়নাল হাওলাদার, অলি হাওলাদার মিলন হাওলাদার চার ভাইয়ের দলিল সহ দখলকৃত জমিতে স্থানীয় গ্রাম পুলিশ আইয়েব আলী দফাদার তার স্ত্রী আওয়ামী লীগ আমলের সাবেক মেম্বার মোরশেদা, সুরভী, হোসনেয়ারা, খলিল সহ তাদের দলবল। তারা স্থানীয় ভাবে বিএনপির পরিচয় দিয়ে ভয়ভীতি দেখাচ্ছে। জানা গিয়েছে সাবেক মেম্বার মোরশেদা ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ৮ নং ওয়ার্ড মেম্বারের দায়িত্ব পালন করেছিল।
তাদের বিরুদ্ধে ভুক্তভোগীদের দাবি আওয়ামী লীগের আমলে উক্ত জমি দখলে নিতে আদালতে মামলা চলমান অবস্থাতেও পায়তারা চালিয়েছিল। বর্তমানে বিএনপির নেতা পরিচয় দিয়ে হুমকি দেওয়া হচ্ছে।
ঘটনাটি চরফ্যাশন আমেদাবাদ আব্দুল্লাহপুর ৮ নং ওয়ার্ড হাজির হাট বাজার মান্নান হাওলাদার বাড়িতে ঘটেছে।
এ ঘটনায় অভিযোগ সম্পর্কে মোরশেদার পরিবারের নিকট জানতে চাইলে তারা বলেন ২৫ বছর আগে জমিটি মিলন হাওলাদারের বাবার নিকট থেকে ক্রয় করেছিল দলিল বিদ্যমান।
ভুক্তভোগী পরিবার আদালতের রায়ের উপর শ্রদ্ধাশীল হয়ে ধৈর্য ধারণ করছে এবং আশাবাদী তাদের দখলে এবং যাবতীয় প্রমাণাদি তাদের পক্ষে চুড়ান্ত রায় আসবে। ভুক্তভোগী পরিবারের দাবি এ বিষয়টি প্রশাসনের নজরে এনে দ্রুত পদক্ষেপ নেওয়া হোক।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM