1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
৪৫তম বিসিএসে (স্বাস্থ্য) সুপারিশপ্রাপ্ত হলেন মেহেরপুরের ডা. রোমেল হোসেন সরিষাবাড়ীতে সরকারি নিয়মে সুষ্ঠুভাবে চলছে বাউসী হাট— অতিরিক্ত খাজনা আদায়ের অপপ্রচার: কুচক্রী মহলের বিরুদ্ধে তীব্র নিন্দা রাজশাহী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কমপ্লিট শাট-ডাউন কর্মবিরতি নড়াইলের নড়াগাতীতে গৃহবধূকে ধর্ষণ, ওসি আশিকুর রহমানর’র নেতৃত্বে অভিযুক্ত গ্রেফতার দৌলতদিয়ায় এইডসের ঝুঁকিতে আড়াই হাজার যৌনকর্মী গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারন করে অর্থ আদায়। আমতলীতে ১৫২টি বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন পালিত নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার কার্যক্রম চলছে ভাড়া বাড়িতে নড়াইলের লোহাগড়ায় যুবকের পচাগলা লাশ উদ্ধার করেছে পুলিশ। রায়পুরায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা

রাজশাহী মহানগরীর জলাবদ্ধতা জনগণকে হতাশায় ফেলেছে। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ২১৭ বার পঠিত

রাজশাহী মহানগরীর জলাবদ্ধতা জনগণকে হতাশায় ফেলেছে

রাজশাহী ব্যুরো ঃ আগে টেন্ডারের মাধ্যমে ড্রেনের ময়লা পরিষ্কার করা হতো । কিন্তু কবে থেকে টেন্ডারের মাধ্যমে বড় বড় ড্রেনগুলোর কোন ময়লা পরিষ্কার করা হয়নি টা চোখে পড়ে না । আধা ঘন্টা বৃষ্টি হলে মনে হয় তিন ঘন্টা বৃষ্টি হয়েছে কিন্তু আধা ঘন্টার মধ্যে পানি রাস্তায় জমে যায় । ডিজিটাল কায়দায় মেশিন দিয়ে ড্রেনের ময়লা পরিষ্কার করা যাবে না । ডেইলি লেবার দিয়ে বালতিতে করে ময়লা পরিষ্কার করতে হবে। ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে নিয়মিত ছোট ছোট ড্রেন ও রাস্তা পরিষ্কার করা হয়ে থাকে ।
সিটি করপোরেশন বড় বড় ড্রেন পরিস্কার ও অন্য অন্য পরিচ্ছন্নতার জন্যই জনগনের নিকট থেকে ট্যাক্স নেয় । আর সেই টেক্সের টাকা থেকে সংশ্লিষ্ঠ বিভাগ বড় বড় ড্রেন পরিষ্কারের অর্থ বরাদ্দ নেয় , তারা ফ্রীতে এসব করেনা৷ এখন করপোরেশনের কর্তা ব্যাক্তিরা যদি এই টাকা দিয়ে কাজ না করে তবে তার দায় দায়িত্ব করপোরেশনের উপরই বর্তায়৷
জনগন জানে শহরে ময়লা আবর্জনা সব ড্রেনে যাবে আর এইটা জানে দেখেই তারা হোল্ডিং ট্যাক্স, এই ট্যাক্স সেই ট্যাক্স সিটি করপোরেশনকে দিয়ে থাকে । সিটি করপোরেশন শত শত কর্মকর্তা কর্মচারী বেতন দিয়ে পালছে৷ মেয়র থেকে কমিশনার এতোগুলা জনপ্রতিনিধিকে নির্বাচিত করে রেখেছে এগুলো এমনি এমনি বানায়নি এদের কাজই জনগণের সুবিধার্থে নিজ নিজ ওয়ার্ডের দেখভাল করা৷
অহেতুক আবেগ দিয়ে চিপসের প্যাকেট আর পেপসির বোতলের দোহায় দিয়া ড্রেনেজ ব্যাবস্থা উন্নয়নের বরাদ্দের টাকা পয়সা ছাড়খার করার দায় এড়ানো যাবেনা৷ সামান্য বৃষ্টিতে কেনো রাজশাহী শহরের রাস্তাঘাট পানিতে ডুবে যায় , এ বিষয়ে করপোরেশনের বড় বড় পদে দায়িত্বরত কর্তা ব্যক্তিরা কি একটুও ভেবে দেখেন না । কতোদিন থেকে বড় বড় ড্রেন গুলা পরিচ্ছন্ন করা হয়নি? কারা এগুলোর জন্য অর্থ বরাদ্দ নিয়েছিল? কারা এই বরাদ্দের অর্থ খেয়েছে? তারা কি এর দায় দায়িত্ব এড়াতে পারে ? সিটি করপোরেশনের মেয়র মহোদয় বিষয়গুলির প্রতি সুনজর দিবেন বলে অভিজ্ঞ মহল মনে করেন ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD