মোকছেদুল ইসলাম স্টাফ রিপোর্টার (নওগাঁ):
নওগাঁর পত্নীতলায় ডায়মন্ড হজ গ্রুপ এর আয়োজনে পবিত্র হজ পালন উপলক্ষে হাজীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড মুগ্ধ চাইনিজ রেস্টুরেন্টে মুফতি মাওলানা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে দিন ব্যাপি এই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মিজানুর রহমান।
হজ প্রশিক্ষক এ কে এম মোস্তাফিজুর রহমান ও মুফতি মাহবুবুল আলম বলেন, প্রশিক্ষণ কর্মশালায় হজযাত্রীর হজের তাৎপর্য, ইবাদতের সঠিক পদ্ধতি এবং সৌদি আরবে অবস্থানকালীন বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। আয়োজকরা জানান, হজযাত্রীরা যেন সঠিকভাবে ও নির্বিঘ্নে হজ পালন করতে পারেন, সে লক্ষ্যেই এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন।
এ সময় মুফতি গোলাম আযম আব্দুল্লাহ, সাবেক এমপি আলহাজ্ব হুমায়ন কবীর চৌধুরী ,মাওলানা মাসউদ হোসাইন ও বিভিন্ন এলাকা থেকে আগত হাজীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM