বিনয় দেবনাথ
নতুন চেতনায় নতুন বছর,
এসেছে বাংলার ঘরে।
বাঙালি মেতে উঠেছে,
কাল বৈশাখীর ঝড়ে।
পুরনো সব দুঃখ,অবসাদ,
মুছে আমরা সবাই-
নতুন বছরের পহেলা বৈশাখ,
স্বাগত জানাই।
পান্তা ইলিশ পিঠার মেলা,
ঘরে ঘরে দেখা যায়-
ঢাক আর ঢোলকের তালে,
ধুম পরে খাওয়ায়।
লাল সাদা শাড়ি পড়ে,
রমণীরা যায় মোহনায়-
ছেলে মেয়ে বুড়ো বুড়ি,
মাতে আনন্দ মেলায়।
গ্রাম শহর নগর জুড়ে,
বসে হাট আর মেলা-
ঘুরে ঘুরে যায় সময়,
কেটে যায় বেলা।
সবার মাঝে সুখ বয়ে যাক,
নতুন বছরের আগমনে-
সবাই থাকুক হাসি খুশি,
উল্লাস থাকুক সবার মনে।
নতুন বছর পুরাতন ভুলে পাই যেন আনন্দের স্পর্শ-
শুভ হোক আগামী দিনগুলো শুভ নববর্ষ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM