রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী মহানগরীতে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি সভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শনিবার (১১ এপ্রিল ২০২৬) বিকেল ৫টায় নগরীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় এনসিপি মনোনীত মেয়র প্রার্থী মোবাশ্বের আলী বলেন, এবারের নির্বাচন আর দুর্নীতি ও শক্তি প্রয়োগের মাধ্যমে প্রভাবিত করা যাবে না। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে এনসিপি কাজ করছে।
তিনি আরও বলেন, জনগণের অধিকার নিশ্চিত করতে দলটি মাঠে সক্রিয় রয়েছে এবং একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ সিটি নির্বাচন নিশ্চিত করার দাবি জানান।
উক্ত সভাটি সঞ্চালনা করেন সেই মহানগর জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব মোঃ আতিকুর রহমান এবং
সভায় উপস্থিত ছিলেন জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক হযরত আনাস, জাতীয় শ্রমিকশক্তির কেন্দ্রীয় সংগঠক রমজান আলী, জেলা বৈষম্যবিরোধী আহ্বায়ক নাহিদুল ইসলাম সাজু, রাজশাহী মহানগরীর সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোবাশ্বের হোসেন ,যুগ্ম সদস্য সচিব মাহফুজুর রহমান বাবু, জাতীয় যুবশক্তির মহানগরের আহ্বায়ক মিজান এবং সদস্য সচিব রিধিতা হৃদি । চন্দ্রিমা থানা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক আনোয়ার হোসেন ও সদস্য সচিব জুয়েল, মতিহার থানার আহ্বায়ক ইফতেখারা আদিত ও সদস্য সচিব আকবর আলীসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM