বিনয় দেবনাথ
সবকিছু হারিয়ে ফেলেছি।
হারিয়ে ফেলেছি আমার স্বপ্নগুলো বহুদুর বিস্তৃত উদাসী দৃষ্টি, কবিতার হৃদয় থেকে আসা ছন্দ, শব্দের মিল মায়াবী ছন্দময় কবিতার মহিমান্বিত চরণ,আজ আমি সবকিছু যেন হারিয়ে ফেলেছি।
হারিয়ে ফেলেছি একটি তৃপ্ত হাসিমুখ অশ্রুজল অভিমানী সিক্ত আঁখি, হৃদয় নিংড়ানো ভালোবাসা।
হারিয়ে ফেলেছি মধুর সন্ধ্যা জোঁনাকির ঝাঁক,পূর্ণনিশির জ্যোৎস্না, ঝিঁ-ঝিঁ শব্দের ডাক।
আমি হারিয়ে ফেলেছি -
নিঃস্বার্থ আত্মত্যাগের মহিমা আমার লেখা ডাইরির কিছু পাতা, সুগন্ধময় রোমাল সহ ভালোবাসার কবিতা লিখার একটি কলম।
আজ আমি হারিয়ে ফেলেছি -
স্বপ্লীল ফসলের চাষবাদে কীটনাশকহীন ফসল,গোলা ভরা ধান, বিস্তৃত সবুজ মাঠ , ঝুঁকে পড়া আকাশ।
আজ আমি গীতবিতানের শুদ্ধ ও স্বপ্নময় শব্দগুলো যেন বেশ আগেই হারিয়ে ভ্রষ্ট হয়ে একাকী বসে আছি।
আমি আজ হারিয়ে ফেলেছি -
রাখালিয়া বাঁশির মধুর সুর, প্রজাপতির রঙিন পাখায় ভ্রমরার গান, আঁকাবাঁকা নদীর কলতানের দৃশ্য ও নদীর নিজেস্ব অবয়ব।
আমার আমিত্বকে নিয়েই যেন নিমগ্ন একাকিত্ব হয়ে আজ আমি সবকিছু হারিয়ে জানিনা কি করে বেঁচে আছি।
আমি সবকিছু হারিয়ে ফেলেছি।।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM