গোদাগাড়ী প্রতিনিধিঃ
আসন্ন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে ‘ক’ গ্রুপে খোকন-শান্ত-প্রিন্স প্যানেলের প্রতি সমর্থন জানিয়েছে সম্মিলিত ব্যবসায়ী কল্যাণ পরিষদ, রাজশাহী।
সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ব্যবসায়ীদের অধিকার রক্ষা, বাণিজ্যিক পরিবেশ উন্নয়ন এবং রাজশাহীর সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিতে উক্ত প্যানেলের প্রার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। তাদের অভিজ্ঞতা, দক্ষতা ও ব্যবসায়ী সমাজের প্রতি প্রতিশ্রুতিশীল মনোভাবের কারণে এই প্যানেলকে সমর্থনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বর্তমান ব্যবসায়িক প্রেক্ষাপটে নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় শক্তিশালী, সৎ ও দূরদর্শী নেতৃত্বের প্রয়োজন রয়েছে। খোকন-শান্ত-প্রিন্স প্যানেল সেই নেতৃত্ব দিতে পারবে বলে সংগঠনটি আশাবাদ ব্যক্ত করেছে।
সম্মিলিত ব্যবসায়ী কল্যাণ পরিষদের নেতারা রাজশাহীর সকল ব্যবসায়ীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন ‘ক’ গ্রুপের এই প্যানেলকে সমর্থন দিয়ে নির্বাচনে বিজয়ী করেন। এতে করে রাজশাহী চেম্বার আরও গতিশীল ও ব্যবসাবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হবে বলে তারা মনে করেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM