শহীদুল ইসলাম রুবেল জেলা প্রতিনিধি:
নেত্রকোনা জেলা প্রশাসন সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের হাটখলা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ ভাবে মজুদকৃত ৪ হাজার ৩ শত লিটার ডিজেল জব্দ করেছে। নেত্রকোনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান রাত ৯টার দিকে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,
গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন সোমবার (০৬ এপ্রিল) রাত ৮ টার দিকে নেত্রকোনা সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের হাটখলা বাজারের মেসার্স রাকিবা জাহান ইভা ট্রেডার্স এ মোবাইল কোর্ট পরিচালনা করে দোকানে অবৈধভাবে ডিজেল মজুদ করায় দোকান থেকে ৪ হাজার ৩ শত লিটার ডিজেল জব্দ করে। এ সময় মোবাইল কোর্টের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামছুজ্জামান আসিফ সরকারী বিধিমালা লঙ্ঘন করে দোকানে অবৈধ ভাবে ডিজেল মজুদ রাখার দায়ে দোকান মালিককে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।জব্দকৃত ৪ হাজার ৩ শত ডিজেলের আনুমানিক মূল্য ৪ লক্ষ ২৫ হাজার টাকা।
তিনি আরো জানান, জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণে জেলায়
অবৈধ মজুতদারের বিরুদ্ধে এই ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM