নাসরিন সুলতানা রহমান
কতই না শতক যাই না জানি
ওই তো মোর অন্দুরেই কলেজ খানি,
ছিল তখন কত তব অবসন্নতা
মনে করিলে আজ
ফিরে যেতে চায়ও মন, বাড়ে বিহ্বলতা।
সময়টা ছিল স্বল্প, ছিল অঝোরন
সেই জীবনে করেছি আমি
মহাবিদ্যালয়ে গমন।
দুকান হইতো মোর বিদ্যায় ভারি,
পুখুরিয়া পাড়ের হত দরিদ্র দুখিনী
কনিষ্ঠা মা-কে দেখে দিতাম
বাসের পথ পাড়ি,
অল্প সল্প কত গল্প সাজাতাম,
ক্লান্তি চেয়ে গেলে ক্যান্টিনের
এক মগ ধোঁয়া উঠা চায়ে
আড্ডায় মেতে উঠতাম
এমনি বুঝি উল্লাসে চলে
যাবে মোর পুরো জীবন
এটাই বোধহয় ভাবতাম।
ছিল কিছু বোকামি,
কিন্তু স্বপ্ন জাগরণ চেতনা,
তা পূরণে কল্পনায় আঁকিতাম
মোর আলপনা।
আর মোরা মিথ্যা নয়,
ছিলাম ছাত্রবন্ধু,
ছিল না কোনো কিছু,
ছিলাম মহাজড়
দীর্ঘায়ু তার চেয়ে কম
অবেক্ষণ জাল,
ইচ্ছা জয়ের সঙ্গ পেলে,
ফিরতাম ফিরে প্রাণ...
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM