সাইফুল হাসান কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে ৭০ বোতল ফেন্সিডিল সহ মোঃ ফারুক হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে খুলনা র্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প। বুধবার (১ এপ্রিল) ১১টায় উপজেলার মধুমতি সেতু টোল প্লাজা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এসময় গ্রেফতারকৃত আসামির হতে মোট ৭০ বোতল ফেন্সিডিল সাদৃশ্য (WINCEREX ) উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়। মোঃ ফারুক হোসেন যশোর জেলার শার্শা উপজেলার পুটখালী গ্রামের বাসিন্দা। খুলনা র্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আসামিকে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।