মোঃ মুরাদ হোসেন গোদাগাড়ী প্রতিনিধি , রাজশাহী
রাজশাহীর গোদাগাড়ীতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) পিএলসি-এর প্রিপেইড মিটার বাতিলের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজপথ।
গোদাগাড়ী নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটি’র ব্যানারে শনিবার সকাল ১০টায় গোদাগাড়ী গোল চত্বরে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিটারের নামে ‘বিদ্যুৎ-সন্ত্রাস’ ও অস্বাভাবিক বিলের প্রতিবাদে কয়েকশ গ্রাহক মাথায় কাফনের কাপড় বেঁধে রাজপথে নেমে আসেন।
মানববন্ধনে তহিদুল ইসলামের সঞ্চালনায় ও নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি অ্যাডভোকেট সালাউদ্দিন বিশ্বাস-এর সভাপতিত্বে বক্তারা ক্ষোভ উগরে দেন। সভাপতি তার বক্তব্যে বলেন, "ফ্যাসিস্ট সরকারের আমলে জনস্বার্থ বিরোধী বিদ্যুৎ নীতি প্রণয়ন করে সাধারণ মানুষকে জিম্মি করা হয়েছে।
পৃথিবীর কোথাও জনসেবামূলক বিদ্যুৎ খাত এভাবে ব্যক্তিকেন্দ্রীকরণ বা বেসরকারি স্বার্থে পরিচালিত হয় না। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নিকট আমাদের দাবি—এই জুলুমবাজ প্রিপেইড মিটার ব্যবস্থা অবিলম্বে বাতিল করুন। হয় আমাদের ন্যায্য দাবি মেনে নিয়ে মিটার অপসারণ করুন, না হয় আমাদের হত্যা করে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিন।"
মানববন্ধনে আসাদুজ্জামান নামে এক অটো গ্যারেজ মালিক তার চরম ভোগান্তির কথা তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, "একটি সাধারণ গ্যারেজে প্রিপেইড মিটার বসানোর পর আমাকে লক্ষাধেক টাকার বিল ধরিয়ে দেওয়া হয়েছে। প্রতি মাসে ৩০-৩৫ হাজার টাকা বিল আসছে যা অসম্ভব।
বিদ্যুৎ অফিসে অভিযোগ জানাতে গেলে প্রতিকার পাওয়ার বদলে কর্মকর্তাদের কাছ থেকে হুমকি-ধামকি ও দুর্ব্যবহারের শিকার হতে হচ্ছে।" তার মতো শত শত গ্রাহক অযৌক্তিক চার্জ ও দ্রুত টাকা শেষ হয়ে যাওয়ার অভিযোগ তোলেন।
মানববন্ধনে বক্তারা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সাধারণ মানুষকে শোষণ করার এই নীল নকশা বন্ধ করতে হবে। স্থাপিত প্রিপেইড মিটার অবিলম্বে অপসারণ করে এনালগ বা পূর্বের নিয়ম ফিরিয়ে আনার দাবি জানান তারা। অন্যথায় আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।
বিক্ষোভ সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন: অধ্যাপক মুজিবুর রহমান, সহ-সভাপতি, গোদাগাড়ী নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটি। বরজাহান আলী পিন্টু, সাধারণ সম্পাদক, নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটি।মাহবুবুর রহমান বিপ্লব, সাবেক কাউন্সিলর (৭নং ওয়ার্ড) শহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক নাগরিক স্বার্থ কমিটি। মামুনুর রশিদ মামুন, সাবেক কাউন্সিলর (৫নং ওয়ার্ড)।
ইউসুফ আলি, সাধারণ সম্পাদক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গোদাগাড়ী। নুর আলম ওয়াহিদ, মহাসচিব, সমাজ ও মানব কল্যাণ সংঘ। ইব্রাহিম হোসেন উজ্জ্বল সাংগঠনিক সম্পাদক, সমাজ ও মানব কল্যাণ সংঘ, আলহাজ্ব আব্দুল জলিল, উপদেষ্টা সমাজ ও মানব কল্যাণ সংঘ। নজরুল ইসলাম, সভাপতি, প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা।ফারুক হোসেন, সাধারণ সম্পাদক, সেবার বাড়ি অর্গানাইজেশন।মোঃ রানা, সদস্য জেলা যুবদল। এ ছাড়াও স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন মানববন্ধনে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM