মেহেরপুর প্রতিনিধি ঃ মেহেরপুরে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ১১টার দিকে শহরের শিল্পকলা একাডেমী মিলনায়তনের সামনে থেকে একটি র্যালি বের করা হয়।
মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল ইসলাম সরদারের নেতৃত্বে র্যালিটি মেহেরপুর পাবলিক লাইব্রেরী মোড় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হোটেল বাজারে এসে শেষ হয়।
র্যালি পরবর্তীতে শহরের হোটেল বাজার এলাকায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল ইসলাম সরদার, মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, মেহেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন ধুমকেতু প্রমুখ। র্যালিতে জেলার বিভিন্ন কলেজের শিক্ষকরা শোভাযাত্রায় অংশ নেয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM