ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে কষ্টিপাথরের দুইটি প্রত্নতাত্ত্বিক মূর্তি উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। এ ঘটনায় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরা কারবারিরা মূর্তিগুলো ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর দুইটার দিকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মামুন।
আব্দুল্লাহ আল মামুন জানান, ২৫ মার্চ রাতে উপজেলার আগ্রাদ্বীগুন বিওপির সীমান্ত পিলার ২৫৮ হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রামচন্দ্রপুর এলাকায় মূর্তিগুলো ক্রয়-বিক্রয়ের প্রস্তুতি চলছিল।
পরে তল্লাশির সময় পরিতক্ত অবস্থায় কষ্টি পাথরের ১টি বিষ্ণু মূর্তি যার ওজন ৩৭ পয়েন্ট ৯৭০ কেজি। অপরটি কষ্টি পাথরের (পায়ের অংশ) ১৪ পয়েন্ট ৯২০ কেজি ওজনের পার্বত্য মুর্তি উদ্ধার করা হয়েছে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরা কারবারিরা মূর্তিগুলো ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়।
তিনি আরও জানান, এবিষয়ে পত্নীতলা জুয়েলারী সমিতির অভিজ্ঞ কর্মকার এবং পাহাড়পুর মিউজিয়ামের কাস্টোডিয়ান পরীক্ষা নিরীক্ষা করে জানিয়েছেন, উদ্ধার করা মুর্তিগুলো ১১-১২ শতকের উচ্চমানের কষ্টিপাথরের প্রত্নতাত্ত্বিক মূর্তি।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM