শাহীন আলম ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুর শহরে তুলি রানী (২১) নামে এক কলেজছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। ২৫ মার্চ বুধবার ২০২৬ (রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে) কোতোয়ালি থানাধীন পশ্চিম খাবাসপুর এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত তুলি রানী দাস রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার লক্ষণদিয়া এলাকার সুজিত দাসের মেয়ে। তিনি ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার সুবাদে তিনি পশ্চিম খাবাসপুর এলাকায় ইব্রাহিম হাসানের বাড়ির নিচতলার একটি কক্ষে ভাড়া থাকতেন।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার রাতে তুলি রানী দাস ঘরের কাউকে কিছু না জানিয়ে নিজের কক্ষে ফ্যানের হুকের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরে পরিবারের সদস্য ও স্বজনরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বিষয়টি জানতে পেরে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুর তহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঘটনাস্থলে নিহতের মা, কাকী ও কাকাতো ভাইসহ স্বজনরা উপস্থিত ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে আত্মহত্যার সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM