রাজশাহী ব্যুরো:
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠার সময় থেকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি চৌকস অপারেশন দল কর্তৃক ২৪ মার্চ ২০২৬ খ্রিঃ ১৭.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন সন্তোসপুর গ্রামস্থ জনৈক মোঃ সামসুল আলম এর ভাড়া বাসায় তল্লাশি করে ১৩৬ কেজি গাঁজা, ১৭ গ্রাম হেরোইন, ০৩টি মোবাইল, ০৪টি সিম সহ মাদক ব্যবসায়ী স্বামী ১। মোঃ মজিবুর রহমান বকুল (৪৭), পিতা- মৃত সামসুল মিয়া, ও স্ত্রী ২। মোসাঃ সম্পা খাতুন (২৮), স্বামী-মোঃ মজিবুর রহমান বকুল, উভয় সাং-তুরাপুর (তাইগোর), থানা- পবা, এ/পি সাং-মহানন্দাখালী, থানা-পবা, জেলা- মহানগর রাজশাহীদ্বয়’কে গ্রেফতার করে । এসময় আসামি উক্ত বাড়ীর ভাড়াটিয়া মোঃ সামসুল আলম পালিয়ে যায়। ধৃত আসামিদ্বয় কে জিজ্ঞাসাবাদে পলাতক আসামীসহ পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও হেরোইন বিভিন্ন উপায়ে অবৈধভাবে সংগ্রহ পূর্বক উক্ত এলাকা সহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে মর্মে সত্যতা স্বীকার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিদ্বয়কে জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও হেরোইন সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করিলে তারা বিক্রয়ের উদ্দেশ্যে উক্ত বাড়ীতে মজুদ করে রেখেছিল মর্মে স্বীকার করে।
উক্ত গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানায় মামলা প্রকৃয়াধীন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM