রাজশাহী ব্যুরো:
রাজশাহী মহানগরীতে বোয়ালিয়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার হেতেমখাঁ সবজিপাড়া এলাকার মো: মুক্তার উদ্দিনের ছেলে মো: ইসতিয়াক উদ্দিন ওরফে ইস্তি (২৭)।
গতকাল ২২ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ রাত সোয়া ৮ টায় বোয়ালিয়া থানার হেতেমখাঁ সবজিপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ইসতিয়াককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM