বিনয় দেবনাথঃ
ঈদের সময় নতুন জামা
সবার মনেই চায়,
অনাহারী গরিব যারা
তারা কি আর পায়?
মুখেই যখন জোটে না রে
একমুঠো ভাত পানি,
ফিরনি সেমাই গোশত রুটি
কে দেবে তা আনি।
সবার ঘরে কী আনন্দ!
বহে সুখের ঢেউ;
গরিব ঘরে অশ্রু ঝরে
দ্যাখে না রে কেউ।
প্রতিবেশীর মাঝে দেখো
কাঁদে গরিব লোক,
ঈদের সময় ওদের জন্য
কিছু করা হোক।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM