শিবগঞ্জে ট্রিপলেড বেবির পরিবার পেলো পোশাক ও খাদ্যসামগ্রী
রাজশাহী ব্যুরো ঃ (০৪ ঠা অক্টোবর ) বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রিপলেড (একই সঙ্গে ৩ শিশুর জন্ম) বেবীর পরিবারকে চাল, ডাল, দুধ, কলা ও আপেলসহ প্রায় দশ প্রকার খাদ্যসামগ্রী ও পোশাক প্রদান করা হয়েছে। উপজেলা রোগী কল্যাণ সমিতির উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে ওই পরিবারের হাতে এসব খাদ্যসামগ্রী ও পোশাক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত। এ সময় তিনি বলেন, অসহায় ৩ শিশুই পুষ্টিহীনতায় ভুগছিল। খবর পেয়ে তার পরিবারের হাতে সাধ্যমত সহযোগিতা করা হয়েছে। আগামীতেও ওই পরিবারের পাশে থাকবে উপজেলা প্রশাসন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলোমগীর রেজাসহ স্থানীয় সরকারি কর্মকর্তা ও অভিভাবক। সুবিধাভোগী শিশুরা হলো উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের আবদুল মামুন ও নায়েমা খাতুন দম্পতির ছেলে নাফিজ হুসাইন, নাফিস ইকবাল ও নাবিল উদ্দিন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM