মো: লিটন হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :
লক্ষ্মীপুর সদর উপজেলায় রাজনৈতিক বিরোধের জের ধরে উপজেলা আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার(১৬ই মার্চ) দুপুরে উপজেলার চররুহিতা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাহ আলম সোহাগের বাড়িতে এ ঘটনা ঘটে। উক্ত ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
ভুক্তভুগী পরিবার সূত্রে জানা যায়,শাহ আলম সোহাগ(৩৭) সজ্জন রাজনৈতিক ব্যক্তি ও সমাজসেবক হিসেবে পরিচিত এবং ভবিষ্যতে উপজেলার চেয়ারম্যান পদে নির্বাচন করার পরিকল্পনা করেন। তারই ধারাবাহিকতায় মানবিক কাজ ও সমাজসেবায় নিজেকে নিয়োজিত করেন।এলাকায় তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে চররুহিতা ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক নুর হোসেন চৌধুরী আরজু, জামাতের সাবেক ইউনিয়ন আমীর হুমায়ুন কবিরের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়।
২০২৩ সালের মাঝামাঝি সময়ে একবার শাহ আলম সোহাগের উপর আক্রমণ করা হয়। এরপর ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচন পরবর্তী সময় তার উপর সশস্ত্র হামলা করা হয়। এতে মারাত্মক ভাবে তাঁকে আহত করা হয়। নিজের জীবনের নিরাপত্তার কারণে দেশ ত্যাগ করে প্রবাসে যেতে বাধ্য হন।
এয়োদশ জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে তার পরিবার কে হুমকি-ধমকি দেওয়া হয়।তারই দ্বারা বাহিকতায় আজ দুপুরে এক দল সন্ত্রাসী সোহাগের বাড়িতে সশস্ত্র হামলা করে বাড়ীঘর ভাংচুর করে। ঘটনার সময় সেখানে বিএনপি নেতা নুর হোসেন উপস্থিত ছিলেন বলে অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগ তিনি অস্বীকার করেন।তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM