রাজবাড়ী বিএনপি'র রোড মার্চে এক দফা দাবি আদায়ের সাফল্যের লক্ষ্যে বক্তব্য রাখলেন বিএনপি'র আমির খসরু
রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ ছাব্বির হোসেন বাপ্পি,
রাজবাড়ী জেলার বিএনপি রোর্ড মার্চে এক দফা দাবি আদায় সাফল্যের লক্ষ্যে বক্তব্য রাখলেন, আগামী নির্বাচনে ভোট চোরের তালিকা করতে হবে।এই ভোট চোর আওয়ামীলীগ নেতা কর্মি সহ প্রশাসনের মধ্য রয়েছে।পুলিশের মধ্যে ভোট চোর আছে,র্যাবের মধ্যে ভোট চোর আছে,এই ভোট চুরির সাথে প্রতক্ষ ও পরোক্ষ ভাবে যারা জড়িত তাদের তালিকা করবেন আপনারা। ভোট চুরির সাথে যু্ক্ত কেহ রিহাই পাবেনা। সবাইকে এর ফল ভোগ করতে হবে । এই ভোট চুরির কারনে আপনাদের স্যাংশন দিচ্ছে।তবে কাদের ভিসা স্যাংশন দিচ্ছে তা প্রকাশ করছেনা আমেরিকা। এই ভিসানীত শুধু ভোট চুরির সাথে যারা সংযুক্ত তাদের জন্য এই ভিসানীতি। এক দফা দাবী আদায়, ফরিদপুর বিভাগীয় রোড় মার্চ সভায় রাজবাড়ীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরীএসব কথা বলেন।
জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এমএ আওয়াল মিন্টু বলেন, অবৈধ সরকার আর বেশিদিন মানুষ চায়না। অচিরেই নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন,বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে পাঠানো সহ সব ব্যবস্থা করতে হবে সরকারকে।
ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ বলেন,এই সরকারকে আর এক মূহুর্ত এদেশের মানুষ চায়না।সরকার পতনের ঘন্টা বেজে গেছে।আপনারা দেখবেন অচিরেই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন ছাড়া কোন নির্বাচন এ দেশের মাটিতে হবেনা, হতে দেওয়া হবেনা।
রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, আমাদের হাজার হাজার নেতাকর্মি আজ জেল খানায় আপনারা অবৈধ ভাবে আটকে রেখেছেন। এদেশের মানুষ আপনাদের উচিত জবাব দেবে, তিনি আরো বলেন সঠিক ভাবে কেউ কি চাকরি পেয়েছেন না। সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন,বেগম খালেদাজিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে যুগপৎ আন্দোলনের কর্মসূচি বাস্তবায়নে থাকবে। তারেক রহমান দেশে আসবে মামলা প্রত্যাহার করতে হবে। রাজবাড়ী জেলা বিএনপি ফরিদপুর বিভাগীয় রোডমার্চে অংশ নিতে রাজবাড়ীর বসন্তপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে কয়েক হাজার বিএনপি সমর্থিত ইউপি নেতা কর্মি জমায়েত হয়।
গত মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল থেকে গোয়ালন্দমোড় বসন্তপুরে এসব নেতাকর্মিদের সভাস্থলে যেতে জড়ো হতে দেখা যায়।বেলা বারোটার দিকে কয়েক হাজার কর্মি সমর্থক ফরিদপুরের উদ্দেশ্যে রোর্ড
মার্চে অংশ নিতে রওনা হন।
রোড মার্চ সভায় রাজবাড়ী -১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী, বেগম খালেদাজিয়ার উপদেস্টা আব্দুল আওয়াল মিন্টু,জাতীয় নির্বাহী কমিটির উপদেস্টা জয়নাল আবেদীন ফারুক,ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ,কেন্দ্রিয় যুবদলের সভাপতি সিতান সালাউদ্দিন টুকু,বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম,ফরিদপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান, রাজবাড়ী জেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য -২, নাসিরুল হক সাবু সহ রাজবাড়ী ও ফরিদপুর জেলার নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
সভা শেষে রোর্ড মার্চ করে নেতা কর্মিরা ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হয়।
এর আগে নেতাকর্মিরা এক যোগে সভাস্থেলে যেতে নানা স্লোগানে রাজবাড়ী থেকে গোয়ালন্দমোড় হয়ে বসন্তপুর ফুটবল মাঠ এলাকা মুখরিত করে তোলে।এসময় নেতারা একদফা এক দাবীতে সরকারের পতন চায় এ সরকার পদত্যাগ চায়,বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি,নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবী তুলে ধরে বক্তৃতা দেন নেতারা এসব কথা শেষ করে রোর্ড মার্চ ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হয় সব নেতা উপদেষ্টা ।