বিনয় দেবনাথঃ
আজকে খুশীর বসল মেলা
ঈদগাহের ঐ ময়দানে।
সাজলো নতুন ভূষণে সব
লাগলো দোলা সব মনে।
ছিয়াম সাধনা শেষ হ’লে পর
আসলো দ্বারে ঈদের দিন,
নাইতো কারো দুঃখ-ব্যথা
সবটা মনে খুশীর দিন।
ঈদের খুশী সবার তরে
সমানভাবে বণ্টনে?
ছিয়াম সাধনায় নিঃস্ব-গরীব
নিচ্ছে তারা কোন মনে?
যার পরিধানে ছিন্ন কাপড়
তৈল বিহীন মাথায় চুল,
নাই পাদুকা চরণ দু’টোয়
সব নিরাশা শূন্য কূল।
বাচ্চাগুলোর পোষাক দিতে
পড়ছে যারা লজ্জাতে,
নাই টাকা তাই উপোষ থেকে
যাচ্ছে যারা ঈদগাহতে।
হাত পাতে যে অন্য দ্বারে
অল্প কিছুর দরকারে,
ঈদের খুশীর দিনটি তারা
কেমনভাবে পার করে?
তাদের তরে হয় না কভু
ঈদের খুশীর ফুর্তিটা,
দুঃখ-ব্যথা সবটি দিনে
তাদের সঠিক পাওনাটা।
রবের দ্বীনের বিজয় কেতন
উড়বে যে দিন এই ধরায়,
ঈদের খুশীর সুখ লহরী
ভরবে সে দিন পূর্ণতায়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM