মোঃ লিটন হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :-
লক্ষ্মীপুর রামগতি ও কমলনগর উপজেলার মেঘনা তীরবর্তী ভাঙনপ্রবণ এলাকায় নির্মাণাধীন তীর রক্ষা প্রকল্প পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
শনিবার (১৪ মার্চ) বেলা ১১টার দিকে কমলনগর উপজেলার পাটোয়ারীহাট ইউনিয়নের লুধিয়া ঘাট এলাকায় গিয়ে তিনি নির্মাণাধীন তীর রক্ষা বাঁধের কাজ ঘুরে দেখেন। এ সময় সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রকল্পের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং কাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার বিষয়ে নির্দেশনা দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেঘনা নদীর ভাঙন থেকে রামগতি ও কমলনগর উপজেলার বিস্তীর্ণ এলাকা রক্ষায় তীর রক্ষা বাঁধ নির্মাণকাজ চলমান রয়েছে। মন্ত্রী দিনব্যাপী এ দুই উপজেলার মেঘনা নদীর তীরবর্তী ভাঙনপ্রবণ বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি–কমলনগর) আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজাম, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. সেলিম, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান এবং সদর উপজেলা (পূর্ব) বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজসহ স্থানীয় নেতাকর্মীরা।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM