রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী মহানগরীতে পবা ও শাহমখদুম থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- রাজশাহী জেলার মোহনপুর থানার তাহেরপুর পাকুড়িয়া গ্রামের মৃত বাদশার ছেলে মো: আজমল (৪১) এবং রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার বড়বনগ্রাম ( চকপাড়া ফুলতলা মোড়) গ্রামের মো: করিম আলীর ছেলে মো: সেলিম আলী ওরফে চিংকু (৩৫)।
গত ১২ মার্চ ২০২৬ তারিখ দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে পবা থানার নওহাটা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আজমলকে এবং ১১ মার্চ রাত সোয়া ১১ টার দিকে শাহমখদুম থানার বড়বনগ্রাম চকপাড়া মাদ্রাসা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে চিংকুকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি আজমলের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং মাদক বিক্রির নগদ ২২ হাজার ৪শ টাকা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। এছাড়া চিংকুর দেহ তল্লাশি করে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আসামি আজমলের বিরুদ্ধে আরএমপি’র বিভিন্ন থানায় ১৬টি মাদক মামলাসহ মোট ২০টি মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।