1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনামঃ
বালিয়াকান্দির অতি প্রিয় মানুষ সোলায়মান আর নেই মোহনপুরে র‍্যাবের অভিযানে ৩১ কেজি গাঁজাসহ আটক ১ তিনি আসছেন: স্বদেশেই জীবনের শেষ পরিণতির মুখোমুখি হতে! রাজশাহীতে ১১ দলীয় ঐক্য জোটের শোক র‍্যালি, জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি ইসকনের রথযাত্রা চলাকালে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই সন্ত্রাস প্রতিরোধ দিবসে রাবির বিজয়-২৪ হলের শিক্ষার্থীদের মিনি ম্যারাথন, ছাত্রলীগের সাবেক নেতাদের বিচারের দাবি রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু গোয়ালন্দতে জি এম চৌধুরী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে চৌধুরী আব্দুল হামিদ একাডেমি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান পাঁচবিবিতে ২০২৫ ২৬ অর্থবছরে কৃষি পুনবাসন সহায়তা খাতে বৃক্ষরোপণ কর্মসূচি আওতায় গাছ সহ উপকরণ বিতরণ। পাঁচবিবির আদিবাসী নারী ও শিক্ষার্থী পেল সেলাই মেশিন ও বাইসাইকেল

রাজশাহীতে দুর্গোৎসব সফল করতে আরএমপি’র মতবিনিময় সভা। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ২৯৬ বার পঠিত

 

রাজশাহীতে দুর্গোৎসব সফল করতে আরএমপি’র মতবিনিময় সভা

জিয়াউল কবীর: রাজশাহী জেলা প্রতিনিধি ।

এ বছর আগামী ২০ অক্টোবর শুরু হতে যাচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা। ৫ দিনব্যাপী চলে তা শেষ হবে ২৪ অক্টোবর। এ উপলক্ষ্যে আজ বুধবার সকাল ১১:৩০ ঘটিকায় আরএমপি
সদর দপ্তরে মহানগরীর বিভিন্ন পূজা কমিটি’র নেতৃবৃন্দের সাথে আইন-শৃঙ্খলা সংক্রান্তে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন আরএমপি’র সম্মনিত কমিশনার জনাব বিপ্লব বিজয় তালুকদার।

মতবিনিময় সভায় রাজশাহী মহানগরী এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে ও প্রতিমা প্রস্তুত করণ, প্রতিমা প্রস্তুতকালীন এবং পূজা চলাকালীন নিরাপত্তার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় উপস্থিত হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ আইন শৃংখলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতামত প্রদান করেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব বসাক সহ আরএমপি’র ঊর্ধ্বতন পুলিশ অফিসারগন ডিজিএফআই, র‍্যাব-৫, এনএসআই, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে, সিটি কর্পোরেশন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, নেসকো লি: এর প্রতিনিধিবৃন্দ সহ সকল থানার অফিসার ইনচার্জগণ এবং টিআই (১)।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জনাব অনিল কুমার সরকার, সভাপতি, রাজশাহী জেলা আওয়ামীলীগ ও চেয়ারম্যান, বাগমারা উপজেলা, রাজশাহী, জনাব তপন কুমার সেন, ট্রাষ্টি, বৃহত্তর রাজশাহীর হিন্দু কল্যান ট্রাষ্ট, জনাব রাজকুমার সরকার, ভারপ্রাপ্ত সভাপতি, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগর, জনাব শ্যামল কুমার ঘোষ, সেক্রেটারী, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগর, অ্যাড.শরৎচন্দ্র সরকার, সভাপতি, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ, রাজশাহী মহানগর, জনাব বিশ্বজিৎ কুমার সাহা, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ, রাজশাহী মহানগর, জনাব শ্রী সমর কুমার সাহা,সভাপতি, পূজা উদ্‌যাপন পরিষদ, পবা উপজেলা, জনাব শ্রী কানাই কুমার সাহা, সাধারন সম্পাদক, পূজা উদ্‌যাপন পরিষদ, পবা উপজেলা সহ অন্যান্য উপজেলার পূজা কমিটির নেতৃত্ববৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD