হিরক খান, মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে প্রতি শনিবার সমন্বিত অভিযান পরিচালনার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ১২ মার্চ তারিখে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. সৈয়দ এনামুল কবিরের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলার বিভিন্ন স্থানে প্রতি শনিবার নিয়মিত সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় জেলা প্রশাসক সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি জনসচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল ধ্বংস, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং নিয়মিত মনিটরিং জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
পাশাপাশি স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে টেকসই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার জন্য প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করেন তিনি।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM