মোঃ মোবারক হোসেন নাদিম নরসিংদী জেলা প্রতিনিধিঃ
নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া বাসস্ট্যান্ড এলাকায় ভাতের হোটেলের আড়ালে গাঁজা বিক্রির গোপন সংবাদ এর ভিত্তিতে অফিসার ইনচার্জ মোঃ শাহিনুল ইসলামের নেতৃত্বে মনোহরদী থানা পুলিশ অভিযান পরিচালনা করে মোবারক হোসেন ভান্ডারী(৫৭) নামক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় l
পুলিশ সূত্রে জানা যায়, হাতিরদিয়া বাসস্ট্যান্ড এলাকায় মোবারক হোসেন ভান্ডারী(৫৭) তার পরিচালিত ভাতের হোটেলের আড়ালে আগতদের মাদকদ্রব্য গাঁজা বিক্রি করে আসছিল।
বিষয়টি নজরে আসার পর
মনোহরদী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করে। অভিযানে হোটেল মালিক মোবারক হোসেন ভান্ডারী(৫৭) পিতা- মৃত আব্দুল আজিজ, মাতা-মৃত আক্তান নেসা, সাং-রসুলপুর, একদুয়ারিয়া ইউনিয়ন, মনোহরদী (ভান্ডারী হোটল)'কে হাতেনাতে আটক করা হয় এবং তার কাছ থেকে মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয় l পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রজু করে ১২/৩/২৬ খ্রি: আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় l
এ বিষয়ে মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুল ইসলাম জানায়, মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।
স্থানীয়রা পুলিশের এমন তৎপরতাকে স্বাগত জানান ।