রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী মহানগরীতে গোয়েন্দা শাখা (ডিবি) ও র্যাবের যৌথ অভিযানে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামি রাজশাহী মহানগরীর কাটাখালি থানার সমসাদিপুর (দক্ষিণপাড়া) গ্রামের মো: মিজানুর রহমানের ছেলে মো: গিয়াস উদ্দিন (৪৬)।
গতকাল ১০ মার্চ ২০২৬ তারিখ দুপুর সোয়া ২ টায় রাজশাহী মহানগরীর কাটাখালী থানার টাঙ্গন মধ্যপাড়া এলাকায় গোয়েন্দা পুলিশ (ডিবি) ও র্যাব যৌথ অভিযান পরিচালনা করে আসামি গিয়াসকে আটক করে।
উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামির দেহ তল্লাশি করে তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM