বিনয় দেবনাথঃ
আমাকে কেউ বুঝলো না-
হয়তো বুঝেও না বুঝার ভান করছে।
কিংবা আমাকে বুঝতে চাইনি-
আমি কি করে আমার কষ্টের কথাগুলো বুঝাবো।
আমাকে ভালোও বাসেনি কেউ
আমি হয়তো যোগ্য নই।
কিংবা আমিই বুঝিনি।
কেউ আমাকে আঁকড়ে ধরে রাখেনি-
হাত ধরে ছেড়ে দিয়েছে।
হয়তো
ভাবছে আমাকে নিয়ে অপচয়।
কি করে আমি বেঁচে আছি তা জানিনা-
তবে কি ঈশ্বর আমাকে এভাবেই রেখেছে?
আমাকে কেউ বুঝলো না।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM