ষ্টাফ রিপোর্টারঃ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় জামালপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে দুইটি মিষ্টান্ন ও ইফতার সামগ্রীর দোকানকে সর্বমোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল রবিবার ৮ মার্চ বিকেল ৪টার দিকে জামালপুর বাজার এলাকায় সহকারী কমিশনার (ভুমি) এহসানুল হক শিপনের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে বাজারের জ্বালানি তেলের দোকান ও বালিয়াকান্দি উপজেলার একমাত্র পেট্রোল পাম্পসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন এবং দোকানে আবশ্যিকভাবে মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশ প্রদান করা হয়।
অভিযানকালে দেখা যায়, বাজারের দুইটি মিষ্টান্ন ও ইফতার সামগ্রীর দোকানে খাদ্যদ্রব্য যথাযথভাবে ঢেকে রাখা হয়নি এবং মূল্য তালিকাও প্রদর্শন করা হয়নি। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দুইটি মামলায় দুই দোকানিকে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জরিমানা প্রাপ্তরা হলেন বালিয়াকান্দি উপজেলার রহমতপুর এলাকার মালেক শেখের ছেলে ফেরদৌস (১৯), রাখি সুইটসের মালিক এবং মধুখালী উপজেলার আশাপুর এলাকার মোঃ আলী আকবার শিকদারের ছেলে মোঃ বছির শিকদার (২৬), শিকদার সুইটসের মালিক।
ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM