রাজশাহী ব্যুরোঃ
আগামী রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে বিশিষ্ট ব্যবসায়ী অনিল চন্দ্র মন্ডলের সুযোগ্য পুত্র রনি চন্দ্র মন্ডল নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন ।
তিনি দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। তাছাড়া অসহায় ও দরিদ্র মানুষের মাঝে সহায়তা প্রদান, শিক্ষা সহায়তা, শীতবস্ত্র বিতরণসহ নানা জনকল্যাণমূলক কার্যক্রম করে থাকেন
রনি চন্দ্র মন্ডল জানান, এলাকার মানুষের উৎসাহ ও সমর্থনের ভিত্তিতেই তিনি আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন। নির্বাচিত হলে তিনি এলাকার শিক্ষা, সামাজিক নিরাপত্তা এবং সার্বিক উন্নয়নে কাজ করতে চান।
স্থানীয় সচেতন মহল মনে করেন, দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ডের অভিজ্ঞতা থাকায় নির্বাচনে অংশগ্রহণ করলে তিনি সাধারণ মানুষের সেবা ও এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
তিনি ওয়ার্ডবাসীর দোয়া প্রার্থনা করেছেন ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM