নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীর বাগমারা উপজেলার নবনির্বাচিত এমপি ডাঃ আব্দুল বারী কে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ৪ মার্চ তাহেরপুর পৌর অডিটোরিয়ামে তাহেরপুর পৌর জামায়াতে ইসলামী আমির ও মেয়র পদপ্রার্থী অধ্যপক সহিদুজ্জামান মীর এর সভাপতিত্বে ও তাহেরপুর পৌর জামায়াতে ইসলামী প্রচার সম্পাদক হাবিবুর রহমান এর সঞ্চালনায় নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা প্রদান করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী তাহেরপুর শাখার বিভিন্ন সংগঠন, এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ তাহেরপুর পৌরসভার ওর্যাডের জামায়াতের দলীয় নেতাকর্মীরা।
এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বাগমারা আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ আব্দুল বারী সরদার।
বিশেষ অতিথি হিসেবে হিসাবে উপস্থিত, গুরা ও কর্ম পরিষদ সদস্য রাজশাহী জেলা মোঃ আব্দুল আহাদ কবিরাজ, বাগমারা উপজেলা জামায়াতে ইসলামী আমির ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার মোঃ কামরুজ্জামান হারুন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা সেক্রেটারি গোলাম মর্তুজা, মোঃ আব্দুর রহমান হোসাইন জেলা সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী জেলা পূর্ব, তাহেরপুর আদর্শ থানা শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মারুফ আহমেদ সভাপতি সহ তাহেরপুর পৌরসভার জামায়াতে ইসলামী শাখার নেতাকর্মীরা প্রমুখ।
আয়োজনে বিশেষ মোনাজাত ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।