তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার :
জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি ও ক্ষেতের ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে। শনিবার সকালে উপজেলার ভাটারা ইউনিয়নের চর হরিপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, চর হরিপুর গ্রামের মৃত নায়েব আলী মন্ডলের চার ছেলের মধ্যে সলিমুদ্দিনের সন্তান আবেদ আলী তার দাদা নায়েব আলীর কাছ থেকে ১ একর ৫২ শতাংশ জমি ক্রয় করেন। আবেদ আলী অবিবাহিত ছিলেন এবং তার মায়ের মৃত্যুর পর তিনি নিজেও মারা যান।
ইসলামী শরীয়াহ ও উত্তরাধিকার আইন অনুযায়ী, কোনো অবিবাহিত ব্যক্তি মারা গেলে তার সম্পদের মালিক হন তার পিতা-মাতা। সে অনুযায়ী আবেদ আলীর মৃত্যুর পর তার সমস্ত সম্পদের একক মালিক হন তার পিতা সলিমুদ্দিন। পরবর্তীতে বিআরএস (BRS) রেকর্ডের সময় ওই সম্পদ সলিমুদ্দিনের দ্বিতীয় পক্ষের সন্তান আব্দুস সালামের নামে রেকর্ডভুক্ত হয়। সেই থেকে আব্দুস সালামের বংশধরেরা পৈত্রিক সূত্রে ওয়ারিশ হয়ে জমিটি ভোগদখল ও চাষাবাদ করে আসছেন।
অভিযোগ উঠেছে, নায়েব আলী মন্ডলের আরেক ছেলে সিরাজ মন্ডলের বংশধরেরা দীর্ঘদিনের ভোগদখলীয় এই জমিতে অযৌক্তিকভাবে ভাগ দাবি করছে। সিরাজ মন্ডলের উত্তরাধিকারী জহুরুল ইসলাম তাজেল, আকরাম হোসেন ও নান্নু মিয়া সহ তাদের অনুসারীরা গায়ের জোরে জমিটি দখলের চেষ্টা চালাচ্ছে।
ভুক্তভোগী আমানুল্লাহ (সলিমুদ্দিনের দ্বিতীয় পক্ষের উত্তরসূরী) জানান, প্রতিপক্ষরা জমিতে চাষাবাদে বাধা প্রদান করছে, ফসল নষ্ট করছে এবং তাদের পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
"আইন অনুযায়ী আমরা এই জমির বৈধ মালিক। কিন্তু সিরাজ মন্ডলের বংশধরেরা পেশীশক্তি খাটিয়ে আমাদের পৈত্রিক জমি দখলের পায়তারা করছে এবং আমাদের মেরে ফেলার হুমকি দিচ্ছে।"
এ বিষয়ে জানতে চাইলে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাচ্চু মিয়া বলেন, "জমি সংক্রান্ত বিরোধ ও হুমকির বিষয়ে একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM