স্টাফ রিপোর্টারঃসাবু রায় বিকেঃ-
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাপ্ত আসনের বিপরীতে ৩৫টি সংরক্ষিত নারী আসন পাবে বিএনপি। নির্বাচন কমিশনের তফশিল অনুযায়ী দলীয় মনোনয়নপত্র বিতরণ করা হবে। সংরক্ষিত নারী আসনে দিনাজপুর জেলা বিএনপির সর্বোচ্চ ভোটে নির্বাচিত সাংগঠনিক সম্পাদক জনাবা হাসনাহেনা হীরা -কে মহিলা এমপি হিসেবে দেখতে চান দলীয় নেতাকর্মী ও প্রিয় দিনাজপুরবাসী । তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ের অনেকেই তার সাংগঠনিক দক্ষতা, সামাজিক কর্মকাণ্ড এবং দলের প্রতি নিষ্ঠার কথা তুলে ধরছেন।
দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হাসনাহেনা হীরা জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তৃনমুলের রাজনীতি দলীয় কার্যক্রমের সক্রিয় ভূমিকা এবং নেতাকর্মীদের পাশে থেকে যে নিষ্ঠা,সাহস ও নেতৃত্বগুন প্রমাণ করেছেন তা নিঃসন্দেহে তাকে এই সন্মানের উপযুক্ত করে তুলেছে।
নারীদের জীবন মান উন্নয়নে পরিকল্পিত ও টেকসই উদ্যোগ প্রয়োজন, যেখানে নারীর অংশগ্রহন ও নেতৃত্ব নিশ্চিত করা জরুরী।
দলীয় একাধিক নেতাকর্মী মনে করেন, নারী নেতৃত্ব বিকাশে এবং সংসদে কার্যকর ভূমিকা রাখার জন্য তার মতো ত্যাগী ও পরিশ্রমী নেত্রীদের মনোনয়ন দেওয়া উচিত।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM