আল-আমিন স্টাফ রিপোর্টারঃ
শেরপুর সদর উপজেলার নন্দীর বাজার এলাকা থেকে ৫ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে শেরপুর সদর উপজেলার নন্দীর বাজার তিন রাস্তার মোড়, নয়াপাড়া এলাকায় বকশীগঞ্জ-নন্দীর বাজার পাকা সড়কে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা শাখার সহকারী পরিচালক কাওসারুল হাসান রনির নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মো. আব্দুর রশিদ (৭০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৫,২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আব্দুর রশিদ কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের খেওয়ার চর (চরপাড়া) গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে।
এ ঘটনায় অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
সহকারী পরিচালক কাওসারুল হাসান রনি ইয়াবা উদ্ধারের সত্যতা নিশ্চিত করে শনিবার বিকেলে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নন্দীর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। তিনি আরও বলেন, আব্দুর রশিদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM