শাহীন আলম ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে স্থাপিত হৃদরোগ বিভাগের অত্যাধুনিক ক্যাথল্যাব দীর্ঘদিন ধরে অচল পড়ে রয়েছে। ২০১৬ সালে স্থাপন করা এই যন্ত্রটি চালু না থাকায় বৃহত্তর ফরিদপুর অঞ্চলের লাখো মানুষ স্বল্প খরচে এনজিওগ্রাম ও এনজিওপ্লাস্টির মতো গুরুত্বপূর্ণ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
বর্তমানে সরকারি পর্যায়ে কার্যকর ক্যাথল্যাব না থাকায় জরুরি রোগীদের ঢাকাসহ বড় শহরে নিতে হচ্ছে।
এতে সময় নষ্টের পাশাপাশি বাড়ছে মৃত্যুঝুঁকি ও চিকিৎসা ব্যয়। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য এ ব্যয় বহন করা কঠিন হয়ে পড়ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় জনবল থাকলেও দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় মেশিনটি অনেকটাই অকেজো হয়ে গেছে।
কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. আজমল হোসেন বলেন, মেশিনটি মেরামত করা গেলে দ্রুত সেবা চালু করা সম্ভব। হাসপাতালের পরিচালক ডা. মো. হুমায়ূন কবির জানান, ক্যাথল্যাব সচলের জন্য সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়া হয়েছে।
সচেতন মহল দ্রুত ক্যাথল্যাব চালুর দাবি জানিয়েছেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM