1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিতীয় দফায় বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ প্রণালি অতিক্রম করলো চীনা তেলবাহী ট্যাঙ্কার রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার।         রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন।   অবসরপ্রাপ্ত ট্রাফিক পুলিশ কনস্টেবল তাঁর ঘুমন্ত ছেলেসহ তিনজনকে কুপিয়ে জখম রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে মাদকদ্রব্য জব্দ। নতুন উদ্দীপনায় “কচি কণ্ঠের আসর” এর পহেলা বৈশাখ পালন। রাজবাড়ী বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে দাখিল করেছেন ৮জন নারী।  জয়পুরহাটে বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট।   রামেকে হামের প্রকোপে বাড়ছে শিশুমৃত্যু, পিআইসিইউ সংকটে ঝরছে প্রাণ।     

বীর মুক্তিযোদ্ধাদের সন্মানে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে ব্যতিক্রমী উদ্যোগ। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ২৪৭ বার পঠিত

বীর মুক্তিযোদ্ধাদের সন্মানে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে ব্যাতিক্রমী উদ্যোগ

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে স্বাধীনতা যুদ্ধের অকুতোভয় দুঃসাহসী বীর মুক্তিযোদ্ধাদের সন্মানের জন্য বসার বিশেষ চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। এরকম আলাদা আলাদা বিশেষ চেয়ারের ব্যবস্থা গ্রহণ করে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন। মঙ্গলবার (৩ অক্টোবর) বেলা ১২টার দিকে বিশেষ চেয়ারে বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার চৌধুরী প্রথমে বসে চেয়ারটির উদ্বোধন করেন ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুর ইসলামের অফিস কক্ষে গেলে দেখা যায় আলাদা করে লাল রঙের একটি চেয়ার বসানো হয়েছে। তাতে লেখা রয়েছে সন্মানিত বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ আসন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুর ইসলাম বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ইউএনও এবং সহকারী কমিশানার (ভূমি) এর অফিস কক্ষে এই বিশেষ চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সকল সরকারী দপ্তর ও ইউনিয়ন পরিষদে বীর মুক্তিযোদ্ধার জন্য বিশেষ চেয়ার রাখার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

বীর মুক্তিযোদ্ধাদের বসার জন্য চেয়ার রেখে সম্মান জানানোর জন্য উপজেলা নির্বাহী অফিসার আতিকুর ইসলামের প্রসংসা করেছেন মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিকসহ বিভিন্ন পেশার মানুষ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD