মহসিন আলম মুহিনঃ
তেরোশত আটান্ন বাংলা, তারিখ আট ফাল্গুনের-
ভাষার জন্য জীবন দিলো শ্রেষ্ঠ সন্তান বাংলা মায়ের।।
সে দিন ছিলো উনিশ শত বায়ান্ন সাল, ফেব্রুয়ারীর একুশ দিন,
রক্তের দামে বাকস্বাধীনতা, কেমনে ভুলিব ভাইয়ের ঋণ।।
একুশ আমার গর্ব, একুশ আমার অহংকার,
একুশের জন্য প্রাণ দিয়ে গেলো-সালাম, বরকত, রফিক, জব্বার।।
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি,
শফিউরের আত্মত্যাগ ভুলিতে নাহি পারি,
ছোট্ট মনি ওহিউল্লাহ সহ আরও ভাষা শহীদেরা রক্ত দিলো ঢালি, তাইতো শুয়ে মায়ের কোলে মাকে "মা" বলি।।
রবির কপালে আউয়ালের খুন, প্রতিদিন দেখি পূর্বাকাশে,
শহীদ মিনারে প্রভাত ফেরীতে, ছেলে হারা মায়ের অশ্রু ভাসে।।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM