রাজশাহী ব্যুরো প্রধানঃ
পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপণ্যের বাজারে ভেজাল রোধ, ওজনে সঠিকতা নিশ্চিত এবং পণ্যের ন্যায্যমূল্য তদারকিতে বগুড়া শহরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
গতকাল ২০ ফেব্রুয়ারি জেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়া যৌথভাবে সদর উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ফতেহ আলী বাজার ও বউ বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অমান্য করায় এবং পরিমাপে কারচুপির অভিযোগে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে 'নরেশ জয়সওয়াল সবজি ঘর'কে ৫০০ টাকা, 'মামুন সবজি ঘর'কে ১,০০০ টাকা, 'রঞ্জু গোস্ত বিতান'কে ১,০০০ টাকা এবং মুরগি ব্যবসায়ী নুরুল ইসলামকে ১,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া 'রাজু সবজি বিতান' নামক একটি দোকান থেকে ত্রুটিপূর্ণ দাঁড়িপাল্লা জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।
বিএসটিআই ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাজার তদারকির অংশ হিসেবে ফতেহ আলী ও বউ বাজারের বিভিন্ন দোকানের ওজনযন্ত্র যাচাই করা হয়। অভিযানে দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো ছাড়া অন্যান্য দোকানের পরিমাপক যন্ত্র সঠিক পাওয়া গেছে।
জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উক্ত মোবাইল কোর্টটি পরিচালনা করেন জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ্ সাবিনা ইয়াসমিন এবং মোঃ শাহজালাল।
অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়া’র পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌঃ প্রান্তজিত সরকার এবং ফিল্ড অফিসার (সিএম) মো: শাহানূর হোসেন খান।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM