রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী সিটি কর্পোরেশনের কর আদায়কারী লুৎফর রহমান লালের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নগরভবনে প্রধান রাজস্ব কর্মকর্তার দপ্তরকক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ঈ-সাঈদসহ অন্যান্যরা বিদায়ী কর আদায়কারী লুৎফর রহমানকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
কর আদায় শাখা আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে রাসিকের রাজস্ব কর্মকর্তা মোঃ সারওয়ার হোসেন, ট্যাক্সেশন কর্মকর্তা (কর) মোঃ মহীউদ্দিন, কর আদায়কারী মোঃ জাহাঙ্গীর, মোঃ মোজাফফর হোসেন, রাজস্ব বিভাগসহ অন্যান্য শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM