শাহীন আলম ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরে গলায় ফাঁস দিয়ে সাদিয়া আফরিন (৪০) নামের এক নারী স্টাফ নার্স আত্মহত্যা করেছেন। বুধবার সন্ধ্যায় ফরিদপুর কোতোয়ালী থানাধীন পশ্চিম খাবাসপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সাদিয়া আফরিন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এর সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন। তিনি পশ্চিম খাবাসপুর এলাকায় তার বাবার বাড়ির গ্রামে আফরোজা নামের এক নারীর বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর আনুমানিক ২টার পর থেকে সাদিয়া আফরিন বাসায় একাই ছিলেন। সন্ধ্যার পর তার ভাই ও বোন একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে তার ভাই আশরাফ সরণ বাসায় এসে দরজায় নক করেন। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের সহায়তায় রাত প্রায় পৌনে ৮টার দিকে দরজা ভেঙে ঘরে প্রবেশ করা হয়।
ঘরে ঢুকে দেখা যায়, শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ ঝুলছে। তাৎক্ষণিকভাবে বিষয়টি আশপাশের লোকজনকে জানানো হয়। খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনায় পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM