উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন
নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের শাখা কার্যালয়ে শেখ মুজিবর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কয়েকটি ছবি টাঙিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার জয়পুর জামরুলতলা এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে কে বা কারা শেখ মুজিবর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কয়েকটি লিফলেট জাতীয় ছবি টাঙিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। বুধবার সকালে বিষয়টি জানাজানি হলে পরে দেয়ালে লাগানো ছবি ও পতাকা খুলে ফেলা হয়।
উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কার্যালয়টিতে আগুন ধরিয়ে ব্যাপক ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। সেই থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই, তবে খোঁজ খবর নিয়ে দেখা হচ্ছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM